ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিআরইউতে চালু হলো ভিসা প্রসেসিং কার্যক্রম

 প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চালু হলো সব ধরণের ভিসা প্রসেসিং হেল্প সেন্টার। এখন থেকে পেশাগত কাজে বিদেশে যাওয়ার আবেদন সংক্রান্ত সব কাজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবস্থিত ভিসা হেল্প সেন্টার থেকে করা যাবে। সংগঠনের সদস্যরা এখানে স্বল্প খরচে ভিসা আবেদন সংক্রান্ত কাজ করতে পারবেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিসা আবেদনের হেল্প সেন্টারটি ডিআরইউ ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, আমিনুল হক ভূইয়া প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের জন্য চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এরমাধ্যমে তাদের একদিকে যেমন কাজ সহজ হবে। তেমনি তারা বিভিন্ন কর্মশালা, আন্তর্জাতিক প্লাটফর্মে পেশাগত কাজে যুক্ত হয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারবে।

বিশ্বব্যাংকে কর্মরত থাকাবস্থায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অন্যান্য দেশের সাংবাদিকদের সঙ্গেও নিজেদের সম্পর্ক বৃদ্ধি করা, ডিআরইউর অধীনে সাংবাদিকদের জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ কার্যক্রম  পরিচালনা করার উদ্যোগ নিতে হবে। 

আগামী দিনে ডিআরইউ'র যে কোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন বিশ্বব্যাংকের সাবেক এই শীর্ষ কর্মকর্তা।

ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এমন উদ্যোগের জন্য কার্যনির্বাহী কমিটিকে সাধুবাদ জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক কার্যনির্বাহী কমিটি সদস্যদের কল্যাণে নতুন নতুন কাজ করে ডিআরইউকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিসা প্রসেসিংয়ের উদ্যোগের মাধ্যমে সদস্যরা অনেক বেশি উপকৃত হবে।

তিনি সাংবাদিকদের নূন্যতম বেতন ৩৫হাজার টাকা এবং সরকার নির্ধারিত ওয়েজবোর্ড বাস্তবায়নের আহ্বান জানান।

সদস্যদের জন্য এমন উদ্যোগ নেয়ার প্রসঙ্গ তুলে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সদস্যদের জন্য কিছু কিছু নতুন উদ্যোগ নেয়ার চেষ্টা করছি আমরা। এরই অংশ হিসেবে আজকের এই ভিসা প্রসেসিং কার্যক্রমের যাত্রা শুরু হলো। আশা করি সদস্যদের জন্য ভিসা আবেদন সংক্রান্ত সব ধরণের সেবা নিরবিচ্ছিন্নভাবে পাওয়া সম্ভব হবে।

আন্তর্জাতিক কনফারেন্সে যাওয়ার ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে নিজের বিড়ম্বনার কথা তুলে ধরে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখানে স্বল্প সময়ে, স্বল্প খরচে সদস্যদের ভিসা আবেদন সংক্রান্ত যাবতীয় কাজ করার সুযোগ থাকবে। সদস্যদের পরিবারের লোকজনও এই সুবিধা পাবেন। 
পরে অতিথি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

1

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

2

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

3

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

4

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

5

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

6

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

7

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

10

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

11

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

12

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

13

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন

14

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

15

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

16

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

17

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

18

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

19

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

20