ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর (আনন্দ বাজার) লঞ্চঘাটের উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

শনিবার ২০ ডিসেম্বর সকালে তিনি এ লঞ্চঘাটের উদ্বোধন করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢালচর (আনন্দ বাজার) চরফ্যাশন উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তে, মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি অবস্থিত একটি দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এটি কার্যত বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত একটি জনপদ। 

ভৌগোলিক অবস্থানের কারণে এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ ও নিয়মিত নৌযোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। প্রতিকূল আবহাওয়া, জোয়ার-ভাটা এবং অনিরাপদ ঘাটের কারণে যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। 

উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ঢালচর তথা আনন্দবাজারের মানুষ যুগের পর যুগ অবহেলিত ও বঞ্চিত ছিল। আজ এই লঞ্চঘাট উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। 

এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ যাতায়াত ও উন্নয়নের একটি সেতুবন্ধন। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ চিকিৎসা, শিক্ষা, প্রশাসনিক সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে মারাত্মক ভোগান্তির শিকার হতো। 

নতুন লঞ্চঘাট চালু হওয়ায় এসব সেবা গ্রহণ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। এম সাখাওয়াত হোসেন জানান, বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 

নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

1

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

2

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

3

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

4

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

5

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

6

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১৬ নভেম্বর

7

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

8

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

9

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি

10

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

11

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

12

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

13

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

14

উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা, গভীর নিম্নচাপ রাতেই স্থলভাগে আঘা

15

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

16

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

17

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

18

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

19

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল

20