ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচালক

ওশান নিউজ ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। 

এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে।

তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে। 

আলাপকালে বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, এবার ভোট কেন্দ্রে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানো হচ্ছে। তারা সদরদপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবে। 

ফলে নিরপেক্ষ দায়িত্ব পালনের নিশ্চয়তা থাকবে। নির্বাচনের দিন আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে।  

নির্বাচনে ডিজিটাল মনিটরিংয়ের বিষয়ে ডিজি বলেন, এবারের নির্বাচনে আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করছে। 

প্রতিটি সদস্যের যাবতীয় তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকবে। তাদের এনআইডি নম্বর, কিউআর কোড ও কর্মতথ্য একীভূতভাবে ব্যবহৃত হবে। 

এর মাধ্যমে দায়িত্ব পালনের দক্ষতা, অবস্থান ও আচরণ সবকিছু রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে।

সাজ্জাদ মাহমুদ বলেন, গত বছরের ৬ আগস্ট থেকে প্রতিজন আনসার সদস্যকে মৌলিক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লিডারশিপ ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং এবং ইয়ুথ লিডারশিপ ট্রেনিং করানো হয়েছে। মৌলিক বিভিন্ন প্রশিক্ষণ এখনো চলমান রয়েছে, যা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। 

নির্বাচনের তফশিল ঘোষণা হলে দুই বা তিনদিনের রিফ্রেশার ট্রেনিং করা হবে, যেখানে আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং যোগাযোগের কৌশল শেখানো হবে।

তিনি আরো বলেন, ঢাকার আশপাশের এলাকা, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর এমনকি কুমিল্লা ও টাঙ্গাইলের মতো এলাকায় বেশিসংখ্যক আনসার ও ভিডিপি সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ

নির্বাচনে প্রয়োজনের বেশি সদস্য রাখা হয়েছে, যাতে ঢাকা ও চট্টগ্রামের মতো মেগাসিটিতে কাজে লাগানো যায়। গত বছর ১ লাখ ২০ হাজার সদস্যের ট্রেনিং শেষ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

1

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

2

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

3

বিতর্কিত কর্মকর্তা নয়, স্বচ্ছ নির্বাচন চাই: ড. মঈন খান

4

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

5

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত ব

6

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

7

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

8

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

9

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

10

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

11

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

12

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

13

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

14

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

17

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

18

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

19

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

20