ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেকোন নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনগণ। তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া আমাদের দেশের জনগণ নির্বাচন সম্পর্কে খুবই সচেতন। ইতোমধ্যে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনি আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী। আর জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না।
উপদেষ্টা আজ ৮ অক্টোবর বুধবার বিকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) ডিএমপি'কে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 
উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের সবার প্রচেষ্টা থাকবে নির্বাচনটা যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অপরাধের সংখ্যা ও পুলিশের ওপর হামলার ঘটনা কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর মূল হচ্ছে জনগণ। তারা আস্তে আস্তে আগের চেয়ে সচেতন হচ্ছে। জনগণ যখন বুঝবে এ ঘটনা বা অপরাধগুলো খারাপ, তখন তারাই এর প্রতিকারে এগিয়ে আসবে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, প্রয়োজনের তুলনায় পুলিশের যানবাহনের সংখ্যা কম। বিশেষ করে ১লা জুলাই হতে ০৬ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ও তৎপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন ঘটনায় বাংলাদেশ পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ভস্মীভূত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তন্মধ্যে ডাবল কেবিন পিকআপ ২৪১টি, মোটরসাইকেল ২১৭টি ও অন্যান্য যানবাহন ৬৮টি। তিনি বলেন, যানবাহন সমস্যা দূরীকরণের মাধ্যমে প্রকৃত নাগরিক সেবা নিশ্চিতকল্পে পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ, ১৫২টি মোটরসাইকেল ও ৬৬টি অন্যান্য যানবাহনসহ মোট ৪১৮টি যানবাহন ক্রয় করা হয়েছে। তারমধ্যে ২০০টি ডাবল কেবিন পিকআপ প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ক্রয় করা হয়েছে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এসব যানবাহন ও সরঞ্জামাদির মাধ্যমে বাংলাদেশ পুলিশ অতি দ্রুত জনগণের দোরগোড়ায় কার্যকর ও দ্রুততম সেবা পৌঁছে দিতে সক্ষম হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-সহ ডিএমপি'র অতিরিক্ত কমিশনারগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরে ডিএমপি'কে হস্তান্তরকৃত গাড়িগুলো পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

1

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

2

ভোলার চরফ্যাশনে ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন ও শ্রম

3

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

4

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

5

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

6

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

7

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

8

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

11

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

12

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

13

ঢাকা চেম্বারে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক আলোচন

14

দীপাবলিতে স্পেশাল মুহূর্ত: দীপিকা-রণবীর দেখালেন কন্যার মুখ

15

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

16

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

17

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

18

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

19

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

20