ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ, চালু হচ্ছে এনইআইআর

ওশান নিউজ প্রতিবেদক : অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এতে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন কিংবা আনঅফিসিয়াল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা, যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। 

ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। 

এর ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। 

পাশাপাশি, চুরি বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিভাইস শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে, যার ফলে অপরাধ দমনেও এটি কার্যকর ভূমিকা রাখবে। 

তিনি বলেন, এনইআইআর শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয়, এটি নাগরিকের নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার একটি জাতীয় অঙ্গীকার। 

এই উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) পাশাপাশি দেশের চারটি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশ তাদের নিজস্ব ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) সিস্টেম উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, এনইআইআর চালুর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। 

একইসঙ্গে ইকেওয়াইসি যাচাই আরও শক্তিশালী হবে, টেলিকম সেক্টরে নিরাপত্তা জোরদার হবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

উপস্থিত গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অপারেটরের কর্মকর্তাদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের টেলিকম খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই উদ্যোগ সম্পর্কে সবাইকে সচেতন করুন এবং বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত করুন।

এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

1

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

5

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

6

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

9

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

10

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

11

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

12

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

13

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

14

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

15

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১৬ নভেম্বর

16

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

17

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

18

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

19

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

20