ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার পর এ ঘটনা ঘটে। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ার গুলোতে বসে পড়া ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।
গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।
পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছেন এ সময়। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। বাইরে লাঠিসোঁটা হাতে একদল তরুণকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করছিল।
এর আগে, শুক্রবার সকাল ১০টায় সংসদ ভবনের বেষ্টনী ভেঙে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন শতাধিক ‘জুলাই যোদ্ধারা’।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

                                                                                                                      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

1

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

2

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

3

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

4

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

5

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

6

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

7

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

8

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

11

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

12

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

13

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

14

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

17

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

20