ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস উইং

ওশান নিউজ প্রতিবেদক : উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (রবিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। 

বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

এছাড়া, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।         

এর আগে গতকাল (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নভেম্বরের পর মন্ত্রিসভার (উপদেষ্টা পরিষদের) বৈঠক আর হবে না, তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

2

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

3

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

4

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

5

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

6

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

7

বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছি : শিল্প উপদেষ্টা

8

পাটভিত্তিক উৎপাদনে বাংলাদেশকে বিনিয়োগের আশ্বাস চীনের

9

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা

10

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

11

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

12

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

13

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

14

সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

15

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

16

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

17

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

18

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

19

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

20