ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় আজাদী আন্দোলন ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, হাদি কথা রেখেছে। হাদি শহীদী মৃত্যুকে বরণ করেছে। তিনি জুলাইকে বিক্রি হতে দেননি। 

ভারতীয় আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি। হাদির আদর্শ ধারণ করে আমাদের মাথা উঁচু করে চলতে হবে তাতেই তার আত্মা শান্তি পাবে। তিনি আরও বলেন, জুলাই ঐক্যের ব্যানারে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম, যাতে খুনি হাসিনাকে তারা ফেরত দেয়। 

হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা ভারতের আশ্রয়ে রয়েছে। তাদের ফেরত দিতে হবে। কিন্তু ভারতীয় সরকার বলেছে দূতাবাস ঘেরাও করতে আসা লোকজন চরমপন্থি।

রাশেদ প্রধান আরও বলেন, হাদি একজন হতে পারে, কিন্তু আজ লাখো হাদি ঘরে ঘরে জন্ম নিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমাদের লড়াই আজাদীর লড়াই। এসময় সমাবেশে ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, মুজিববাদ মুর্দাবাদ, ফেলানী থেকে হাদি আজাদী, আজাদী সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।     

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

1

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

2

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

3

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

4

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

5

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

6

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

9

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

10

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

11

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

12

ঢাকা চেম্বারে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক আলোচন

13

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

14

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

15

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৯ জন

16

গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

17

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

18

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

19

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

20