ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ট্রাইব্যুনালে এসে পৌঁছান জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেশ করবেন হাসনাত। 

প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় বর্তমানে ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন। 

তারা হলেন, এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, ২৭ নভেম্বর ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ২৪ নভেম্বর এ মামলায় এক পুলিশ কর্মকর্তার জবানবন্দি দেওয়ার কথা ছিল। 

তবে সাক্ষী হাজির হলেও বিশেষ কারণে নেওয়া হয়নি। ২৩ নভেম্বর জবানবন্দি দেন এক শিক্ষার্থী। আবু সাঈদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া মৃত ঘোষণার পর পথ থেকে তার লাশটি পুলিশ কেড়ে নিয়েছিল বলেও জানিয়েছেন। 

পরে তাকে জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তারদের আইনজীবীরা। ১৮ নভেম্বর সাক্ষ্য দেন শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া। তিনিও বিভিন্ন তথ্য তুলে ধরেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

1

একজন ভালো সবাই খারাপ এই ভাবনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারে

2

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

3

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

4

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

5

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

6

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

7

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

8

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

9

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

10

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

11

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

12

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

13

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

14

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

15

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

16

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

17

ইমানদাররা ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মাওলানা মা

18

ব্যারিকেড ভাঙল শিক্ষকরা, শাহবাগে অবরোধে উত্তাল ঢাকা

19

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

20