ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুম ও শতাধিক হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ দায়ের

ওশান নিউজ প্রতিবেদক : গুমসহ শতাধিক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।  

আজ ১৭ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যরা।

এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম-নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায়সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। 

এর আগে, গুমের একটি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। ১১ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়। এ মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। 

তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন জিয়াউল।

এছাড়া শাপলা চত্বরে গণহত্যার দায়ে আরেক মামলায় সাবেক শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় ও জিয়াউল আহসানকে আসামি করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

1

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

2

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

3

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

4

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

5

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

6

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

7

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

8

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

9

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

10

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

11

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

12

রাজধানীতে সস্তা ডিম-সবজি, কিন্তু মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী

13

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

14

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

15

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

16

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নে

17

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

18

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

19

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

20