ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : নৌ পরিবহন এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। 

অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।

২৭ অক্টোবর সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি  এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। 

আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

1

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

2

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

3

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির

4

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

5

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

6

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

7

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

8

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

9

দীপাবলিতে স্পেশাল মুহূর্ত: দীপিকা-রণবীর দেখালেন কন্যার মুখ

10

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

11

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

12

উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

13

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদে

14

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

15

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

16

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

17

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তু

18

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

19

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

20