ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ১টা ২২ মিনিটে তার গাড়ি বহর বিমানবন্দরের কাছে কাওলা বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে ৩০০ ফিটের সেই সুবিশাল মঞ্চের দিকে আগাচ্ছে। 

এর আগে নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে দেশের প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারেক রহমান।

তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। 

জানা গেছে, তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। 

সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।   তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

1

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

2

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

3

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

4

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

5

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

6

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

7

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

10

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

11

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

12

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

13

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

14

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

15

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

16

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

19

গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত চান সরকার, সময়সীমা এক সপ্তাহ

20