ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন) ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।   

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক চিঠি এসবি ও ডিএমপিকে পাঠানো হয়।

এতে বলা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১টা ১০ মিনিটের দিকে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। 

এ ঘটনায় ভবনটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন ভবনের চারপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায়, নিরাপত্তা হুমকি আরও বাড়ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।    

এ অবস্থায়, ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা এবং পুলিশ টহল বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।           

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

1

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

4

জাহানারার অভিযোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে পদক্ষেপ নেবে:

5

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

6

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা

7

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

8

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আ

9

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নে

10

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

11

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

12

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

13

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

14

হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে চললে জীবন হবে আলোকিত : ধর্ম উপ

15

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

16

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

17

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

18

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

19

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

20