ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ওশান নিউজ প্রতিবেদক : মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালটিতে গেলে, চিকিৎসকরা তাকে ভর্তী হওয়ার পরামর্শ দেন।

বুধবার মধ্যরাতে গণমাধ্যমকে  ১ টায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার  জানান, বাসভবন ফিরোজা থেকে রাত ১১ টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ১২ টা  ২০মিনিটে হাসপাতালে পৌঁছেন বেগম জিয়া।  এর আগে গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি তিনি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীন তাঁর চিকিৎসা চলছিল।                             

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

1

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

2

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

5

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

6

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

7

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

8

রাজধানীতে সস্তা ডিম-সবজি, কিন্তু মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী

9

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

10

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

11

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

12

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির

13

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

14

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

17

জাতীয় সংসদ নির্বাচনের পরই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

18

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

19

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

20