ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না। 

বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ সব কথা বলেন তিনি।

এ টি এম আজহার বলেন, যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে এসেছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা দেশ থেকে পালায় না। 

বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে কেউ এক পয়সা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। 

তিনি আরও বলেন, ৪৭ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি। শুধু ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দুর্নীতি করে দেশকে দরিদ্র করে রেখেছে।

এ টি এম আজহার বলেন, অনেকে দাবি করে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখা হবে। অথচ আমাদের নারীরা ঘরের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সমাবেশে এটিএম আজহার ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

1

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে : তথ্য ও সম্প

2

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

3

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

4

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

5

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

6

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

7

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

8

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

9

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

11

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়তে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের

12

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

13

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তান হাইকমিশনার ইমর

14

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

15

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

16

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

17

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

18

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

19

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

20