ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্য ১০ লাখ নেতাকর্মী

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। সমাবেশের প্রস্তুতি এরইমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে।

এদিকে প্রতিবছরের মতো এবারও বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামি ছাত্রশিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।  

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ৩ জানুয়ারি এই আয়োজন হবে।

এছাড়াও জামায়াতের অন্যান্য নেতারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং মানুষের জানমালের নিরাপত্তাসহ কয়েকটি বিষয় মহাসমাবেশে প্রাধান্য পাবে।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্যসম্পদ রক্ষায় যৌথ উদ্যোগে কাজ করবে নৌপরিবহন ও প্রাণিসম্প

1

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

2

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

3

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

4

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনা-সজীব-সায়মাসহ ৪৭ জনের

5

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

6

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

7

বিশেষ সিদ্ধান্তে শনিবারও খোলা থাকবে ব্যাংক

8

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

9

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

10

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

11

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

12

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

13

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

14

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

15

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

16

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

17

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

18

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

19

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

20