ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার্থ নয়: তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।

৮ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এ লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতা-কর্মী ও মঠ-মন্দিরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বেদ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন।

তারেক রহমান সতর্ক করে বলেন, দেশ অস্থিতিশীল হলে ‘পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের’ সুযোগ তৈরি হতে পারে। 

তাই অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনেক সঙ্গীর ভূমিকা বর্তমানে বহু মানুষের অধিকার ও সুযোগ ক্ষুণ্নের পরিস্থিতি তৈরি করছে।

বিএনপি নেতা বলেন, গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম কৌশল হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা। 

বিএনপি তাই সহযোগিতা ও সমঝোতার নীতি ধরে রেখেছে বলে জানান তিনি।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্ন মতের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখা বিএনপির পরিচয় উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য।

নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে স্বল্প আয়ের জনগণের জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, তরুণদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়িয়ে দেশে-বিদেশে কাজের সুযোগ নিশ্চিত করা হবে।

বৈচিত্র্যের মধ্যেই জাতির ঐক্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার যেমন অধিকার, আমারও তেমনি অধিকার কারও বেশি বা কম নয়। 

হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদসহ সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

1

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

2

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

3

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

4

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

5

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

6

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

7

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

8

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

9

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

10

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

11

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

12

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

13

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

14

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

15

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

16

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

17

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

18

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

19

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

20