ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবির রিজভী

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকা৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। 

আজ ১৩ ডিসেম্বর শনিবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, হামলার ঘটনার মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়, যেখানে কোনো ধরনের তদন্ত ছাড়াই বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ইঙ্গিত করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়।  

রিজভী প্রশ্ন তুলে বলেন, ঘটনার এত অল্প সময়ের মধ্যে যদি ফেসবুকে দোষী নির্ধারণ করে ফেলা হয়, তাহলে তদন্তের প্রয়োজন কোথায়? এটি কি ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’ ধরনের অবস্থা নয়?

রিজভী বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা বসবাস করেন। শান্তিনগর, শাজাহানপুর, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বহু বড়ো রাজনৈতিক নেতা থাকেন, কিন্তু তারা কেউ কখনো এ ধরনের হামলার শিকার হননি। তাহলে কেন হঠাৎ করে শরিফ ওসমান হাদিকে টার্গেট করা হলো?

ওসমান হাদি কখনই মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি বলে উল্লেখ রিজভী বলেন, তাকে বিরক্ত করেননি বা রাজনৈতিকভাবে আক্রমণ করেননি। তিনি দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ঢাকা৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়াই কি তার অপরাধ?

রিজভী আরও বলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্রনেতা কোনো তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পর্যায়ের একজন সিনিয়র নেতাকে গ্যাংস্টার বলে আখ্যা দেয়। 

আমরা ৩৬ বছর আগেও ছাত্রনেতা ছিলাম, বড়ো বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, কিন্তু কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতাকে এভাবে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করিনি। 

রিজভী বলেন, পুলিশ কমিশনার নিজেই গণমাধ্যমে জানিয়েছেন যে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

এটি বিএনপি’র কোনো বক্তব্য নয়। এটি রাষ্ট্রের দায়িত্বশীল তদন্তকারী সংস্থার বক্তব্য। জনগণ বুঝে গেছে, প্রশাসনও বুঝে গেছে কারা এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক বলেন রিজভী। 

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। কিন্তু কেউ-কেউ ৫ আগস্টের পর দেশে বিশৃঙ্খলার সংস্কৃতি তৈরি করতে চেয়েছে। উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে কখনো সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা যায় না।

রিজভী আরও বলেন, হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা যেই হোক জনগণ তাদের চিনে ফেলেছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

1

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

2

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

3

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

6

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

7

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

8

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

9

আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

11

এআই যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ: শফি

12

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

13

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

14

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

15

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

16

বাংলাদেশের নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: রাষ্ট্রদ

17

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

18

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

19

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

20