ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি অ্যাড. ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মহানগর দলীয় কার্যালয়ে বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তাঘাট ও চা দোকান এবং হোটেল রেস্তোরাঁয় বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

1

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ

2

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

5

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

6

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

7

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

8

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

9

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

10

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

11

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

12

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

13

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

14

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

15

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

16

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

17

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

18

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

19

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

20