ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নেওয়া বন্ধ আওয়ামী লীগের: প্রেস সচিব

ওশান নিউজ প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই।

আজ ২৪ অক্টোবর শুক্রবার সকালে মাগুরা-ঢাকা রোড এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে। কারণ, তাঁদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।

জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়। 

কারণ, অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে। তিনি যোগ করেন, যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, এর বাইরে সব বিষয়ে তারা একমত।

শফিকুল আলম আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। 

জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে সেখানে “না ভোট” হবে। 

এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

1

বিলুপ্ত ১২তম সংসদ সদস্যদের ৩১টি গাড়ি সরকারের কাছে হস্তান্তর

2

বিদেশে শ্রমিক রফতানি থমকে দিচ্ছে দালাল চক্র: প্রধান উপদেষ্টা

3

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

4

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

5

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

6

দোহায় ঐতিহাসিক চুক্তি: আফগানিস্তান-পাকিস্তান অবিলম্বে যুদ্ধব

7

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

8

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

9

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

10

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

11

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

12

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

13

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

14

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

15

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

16

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

17

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

18

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

19

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

20