ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : দেশের যেসব ক্রিকেটার বছরে দুই-চার ম্যাচের বেশি খেলতে পারেন না তাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যারা অনুশীলন করেও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন না। 

এমন ক্রিকেটারদের জন্য বিভিন্ন দেশে টুর্নামেন্ট আয়োজন হতে দেখা যায়, এবার বাংলাদেশও একই পথে হাঁটতে যাচ্ছে। এইচপি কিংবা ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি, অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজন করে ভারত। 

অস্ট্রেলিয়ায় হয়ে থাকে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। এবার বাংলাদেশও তরুণ ক্রিকেটারদের জন্য রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আয়োজন করছে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজিত হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

বিসিবির মিডিয়া কমিটির এই কর্তা গতকাল (বুধবার) বোর্ড সভা শেষে বলেন, ‘নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট হবে। বিসিএলের মতো করে হবে, তবে অনূর্ধ্ব-২৩। অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোন টুর্নামেন্ট ছিল না। 

কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ঢাকায় হবে ফাইনাল। আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। 

৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি। চট্টগ্রামে গ্রুপ পর্বের ম্যাচগুলো হলেও ঢাকায় হবে ফাইনাল। প্রসঙ্গত, একই সময়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। 

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল ও ইতালি। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে খেলবে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। 

‘বি’ গ্রুপে আরেক আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

1

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

2

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

3

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

4

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

5

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

6

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

7

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

8

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ জন গ্রেপ্তার, শনাক

9

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

10

টেলিকম সেক্টরে বেড়েই চলেছে সাইবার হুমকি ও নতুন প্রযুক্তির ঝ

11

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

12

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

13

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

14

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

17

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

18

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

19

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

20