ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : দিল্লিতে শেষ যাত্রাবিরতি ছিল লিওনেল মেসির। রাতেই ভারত ছেড়েছেন। তার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্মরণীয় মুহূর্ত কাটালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। সেখানে নানান উপহার পেলেন তিনি।  

বিকেলে মেসি মাঠে নেমে চারপাশ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন হাসিমুখে। তারপর একটি সেলিব্রেটি ম্যাচ উপভোগ করেন। দর্শকদের অনেকে নীল জার্সি পরেন, যার নম্বর ছিল ১০। প্রায় সবার কণ্ঠে ছিল মেসি মেসি স্লোগান।

সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঠ থেকে লাথি মেরে বল গ্যালারিতে পাঠান মেসি। তারপর মিনার্ভা অ্যাকাডেমি টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ফুটবলও খেলেন। 

শেষ দিকে মেসির হাতে আইসিসি প্রধান জয় শাহ তুলে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সই করা ব্যাট ও জার্সি। মেসিকে ১০ নম্বর জার্সি দেন, সুয়ারেজ ৯ ও ডি পলকে ৭ নম্বর জার্সি পান। 

এছাড়া মেসিকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী টিকিট। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা, সেই খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।

সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতে এই তিন দিনে যে ভালবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। 

কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে। আপনাদের ধন্যবাদ। তিনি আরও বলেন, আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। 

আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে।         

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

1

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

2

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

3

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

4

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

5

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃত

6

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

7

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

8

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

9

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

10

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

11

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

15

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

16

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

17

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

20