ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে আজ  জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন মহান বিজয় দিবস উপলক্ষে ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছ

1

যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ: ট্রাম্প

2

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

5

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

6

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

9

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

10

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

11

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

12

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

13

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

14

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

15

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

16

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

17

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

18

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আ

19

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

20