ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয়  দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। সকাল সকাল একগুচ্ছ ছবিতে ফের আটকে গেল চোখ; নয়া অবতারে ফুটে উঠল তার অনন্য এক সৌন্দর্য।  

১৯ অক্টোবর রোববার সকালে ফেসবুকে জয়ার পোস্ট করা তিনটি কোলাজ ছবিই ছিল যথেষ্ট। দেখা যায়, হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রন। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

বলা বাহুল্য, জয়া যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তার মন্তব্য, সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। কেউ আবার লিখেছেন ‘রঙিন শাড়িতে রূপের মায়া’ কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা। 

জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক, সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করছেন জয়া আহসান।                                  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

1

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

2

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

3

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

4

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

5

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

6

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

7

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

8

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

9

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

10

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

11

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

12

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

13

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

14

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

15

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

16

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

17

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

18

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

19

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক

20