ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ সংস্কৃতি ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতের পর এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, একদল হামলাকারী রাতের কোনো এক সময় ভবনটিতে অতর্কিত প্রবেশ করে তাণ্ডব চালায়। 

হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভবনটিকে রক্ষা করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।   

টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেখা গেছে, ছায়ানট ভবনের ভেতরে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভবনের বিভিন্ন স্থানে কাচ ভাঙা এবং অগ্নিকাণ্ডের ফলে দেয়াল ও আসবাবপত্রে পোড়া চিহ্ন স্পষ্ট।  

উল্লেখ্য, এই ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ সংগীত, নৃত্য, আবৃত্তি ও নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে এমন হামলার ঘটনায় দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

1

নীতিগত অগ্রাধিকার না থাকায় ২০৫০ সালের নবায়নযোগ্য জ্বালানির ল

2

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেল

3

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

4

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

5

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

6

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

7

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

8

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

9

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

10

‘শাপলা কলি’ প্রতীক হাতে এনসিপির আনন্দ মিছিল শহরজুড়ে

11

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

12

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির

13

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

14

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

15

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

16

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

17

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

18

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ

19

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

20