ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ ২০২৫

ওশান নিউজ প্রতিবেদক : আগামীকাল ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার।

গতকাল ১৫ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের শেষ মুহূর্তের প্রস্তুতির সার্বিক অবস্থার খোঁজ-খবর নিতে এ বৈঠকের আহ্বান করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, এই ঐতিহাসিক সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের এক অভূতপূর্ব পরিবর্তনের অব্যাহত ধারার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট অঙ্গীকারে পৌঁছাবে।

সেই সঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পুনর্জাগরণের ক্ষেত্রে এই জাতীয় সনদ একটি দিকদর্শন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে অবশেষে স্বাক্ষরিত হয়ে ১৭ অক্টোবর চূড়ান্ত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে।

গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়।

এরপর গত বুধবার (২০ আগস্ট) কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যে কোনো ধরনের মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়।

সকলের মতামত পর্যালোচনা করে এবং নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে, গত ১৪ অক্টোবর সনদের চূড়ান্ত কপি প্রতিটি রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হয়।                                                                                                                                           

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

1

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

2

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

3

জলবায়ু মোকাবিলায় বাড়তি অর্থায়ন ও প্রযুক্তি চাই: এশিয়া-প্যাসি

4

১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ, চালু হচ্ছে

5

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

8

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

9

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

10

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

11

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

12

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

13

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

14

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

15

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

16

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

17

বাংলাদেশে প্রথম আলু উৎসব: কোল্ড স্টোরেজে আলু রাখার আহ্বান

18

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

19

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

20