ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা

ওশান নিউজ প্রতিবেদক : কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল বাতাসে জনজীবন নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কষ্ট আরও বেড়েছে, এতে করে তারা ঠিকমতো কাজে বের হতে পারছেন না।  

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ ৫ ডিসেম্বর শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

জানা গেছে, জেলার ১৬ নদনদীর তীরবর্তী এলাকায় থাকা ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতে মানুষের বসবাস। এসব চরের অধিকাংশ এলাকায় তীব্র শীতের কারণে মানুষ হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন।

বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুর উপজেলার চরে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি। এর মধ্যে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। এতে তাদের দিন কাটছে চরম কষ্টে।

ধরলার পার এলাকার বাসিন্দা ফজলু মিয়া (৬০) বলেন, আমরা গরিব মানুষ। ঘরে পরার মতো মোটা কাপড় নেই। রাতে ঘুমাতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়। শিক্ষার্থী রাকিব জানায়, শীতের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তায় বের হওয়া যায় না, সকালে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। লেখা পড়ায়ও খুব কষ্ট হচ্ছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলায় আজ শুক্রবার সকাল ৬টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

1

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

2

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

3

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্

4

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

5

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

6

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪ বাংলাদেশি আরেক নৌকায় ৬৯ জন অ

9

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

10

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

11

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

12

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

13

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

14

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

15

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

16

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

17

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

18

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

19

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

20