ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বড় প্রশাসনিক রদবদল: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ওশান নিউজ প্রতিবেদক : দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

মধ্যরাতের এই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল হলো।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো-নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। বদলিকৃত জেলা প্রশাসকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান, যিনি এখন নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন। 

কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহান নিয়োগ পেয়েছেন গাজীপুরে, এবং বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে পদায়ন করা হয়েছে ঢাকা জেলার ডিসি হিসেবে। 

এছাড়া সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গেছেন গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান নতুন দায়িত্ব পেয়েছেন বগুড়ায়।

নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যেও আছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিজ্ঞ কর্মকর্তারা। 

এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ হয়েছেন বরগুনার ডিসি। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম পদায়ন পেয়েছেন সিরাজগঞ্জে। বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ হচ্ছেন মাগুরার ডিসি, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ হচ্ছেন পিরোজপুরের ডিসি। 

এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে সাতক্ষীরার ডিসি হিসেবে।

স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন হচ্ছেন বাগেরহাটের ডিসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার হচ্ছেন খুলনার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেন যাচ্ছেন কুষ্টিয়ায়। 

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান নিয়োগ পেয়েছেন ভোলার জেলা প্রশাসক হিসেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

1

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

2

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

3

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

4

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

5

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

6

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

7

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

8

গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালু, বাংলাদেশে উৎপাদন

9

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

10

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

11

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

12

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

13

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ জন গ্রেপ্তার, শনাক

14

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

15

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

16

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

17

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

18

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

19

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

20