ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে। মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান। 

আজ ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে বের করা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। এরপর নেয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। 

সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া।

এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পৌষের হার কাঁপানো শীত উপেক্ষা করে ভোর রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকাএভারকেয়ার, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। 

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

1

কেউ ধমক দিয়ে নির্বাচন থামাতে পারবে না: ডা. জাহিদ

2

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

3

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার ন

4

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

5

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

6

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

7

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

8

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

9

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

10

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

11

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

12

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্ব

13

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

14

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

15

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

16

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

17

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

18

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

19

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

20