ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অভিযোগে রাজসাক্ষী হিসেবে হাজির সাবেক আইজিপি মামুন

ওশান নিউজ প্রতিবেদক : রায় ঘোষণার আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

আর এ মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ ১৭ নভেম্বর সোমবার সকাল সোয়া ৯টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক এই আইজিপিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। 

রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ায় তার শাস্তির বিষয় ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন।

সকাল ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় হওয়ার কথা রয়েছে। 

অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 

পুলিশ-র‌্যাব, এপিবিএন-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

এই মামলায় ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষ হয়। আর ৯ কার্যদিনে চলে প্রসিকিউশন-স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক পালটা যুক্তিখণ্ডন। 

যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। 

এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

1

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

2

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

3

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

4

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

5

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

6

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

7

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

8

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, লিখলেন সবচেয়ে সুন্দর

9

উপদেষ্টা পরিষদের অনুমোদনে প্রকাশিত হলো ২০২৬ সালের সরকারি ছুট

10

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

11

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

12

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

13

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

14

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

15

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

16

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

17

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

18

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

19

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

20