ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

কবি নজরুল ইসলামের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

ওশান নিউজ প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শনিবার ২০ ডিসেম্বর। সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের পাশে।

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর প্রেক্ষিতে আজকের পরিবর্তে শনিবার ২০ ডিসেম্বর মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।

পোস্টে আরও বলা হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। 

এর আগে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে।

পরে বিমানবন্দর ৮নং গেট থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ হিমাগারের উদ্দেশে রওয়ানা হয়। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। 

গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

1

আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

3

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

4

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

5

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

6

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

7

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

8

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

9

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

10

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

11

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

12

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

13

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

14

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

15

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

16

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

17

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

18

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার ন

19

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, লিখলেন সবচেয়ে সুন্দর

20