ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফিরে এসেছে: প্রধান উপদেষ্টা

ওশান নিউজ  প্রতিবেদক : দেশের জনগণের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের ফলে দ্রুত সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে মন্বতব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেছেন, আমরা দেশের সকল আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি। কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।

১৯ নভেম্বর বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ২০২৫ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ডিএসসিএসসি কোর্স ২০২৫-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং ২৩টি দেশের কর্মকর্তারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

সংস্কারমূলক কর্মসূচির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি আমরা অতীতে ফিরে যেতাম, সকল ত্যাগ বৃথা যেত। আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প। সংস্কার একটি বিষয়, কিন্তু তা ঠিকমতো সম্পন্ন করতে হবে, যাতে আমরা আর কোনো ভুল না করি এটিও জানা জরুরি।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেযর সময় সংঘটিত অপরাধের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যারা আমাদের বিরুদ্ধে এ ভয়াবহ অপরাধ করেছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস আরও বলেন, আপনাদের অংশগ্রহণ বাংলাদেশের শক্তিশালী বৈশ্বিক প্রতিরক্ষা সম্পর্কের উজ্জ্বল প্রতিফলন। আশা করি, ভবিষ্যতেও স্টাফ কলেজ ও বাংলাদেশের সঙ্গে আপনাদের সম্পর্ক অব্যাহত থাকবে।

আইএসপিআরের তথ্যমতে, ডিএসসিএসসি কোর্স ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। 

সব মিলিয়ে এ বছর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এতে বাংলাদেশ পুলিশের একজন নারী কর্মকর্তাসহ মোট ১৪ জন মহিলা কর্মকর্তা গ্র্যাজুয়েশন অর্জন করেন, যা নারীর অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। 

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫,৩২৯ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম ৪৫ দেশের ১,৪৬৫ জন বিদেশী সামরিক কর্মকর্তা মোট ৬,৮১৪ জন অফিসার এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।       

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

1

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

2

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

3

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

4

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

5

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

6

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

9

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

10

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

11

জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশের খসড়া এখনো হাতে পায়নি এনসিপি: আখত

12

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

13

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

14

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

15

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

16

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

17

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

18

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

19

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

20