ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

ওশান নিউজ প্রতিবেদক : ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭৬টি ঘটনায় অন্তত ১ হাজার ৭৩ জন গণমাধ্যমকর্মী নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ‘কর্তৃত্ববাদী পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সহ-সমন্বয়ক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ) জাফর সাদিক। 

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৫ এর ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে কমবেশি ৪৭৬টি ঘটনায় অন্তত ১ হাজার ৭৩ জন গণমাধ্যমকর্মী হামলা, মামলা, হত্যা, হুমকি, হয়রানি, কারান্তরীণ, পরিবারের সদস্যদের ওপর হামলা, বাসা বা সম্পত্তি নষ্ট করাসহ চাকরিচ্যুতি, চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হয়েছেন। 

এর মধ্যে ২৫৯টি ঘটনায় ৪৫৯ জন গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। ৮৯টি ঘটনায় ৯৯ জনকে নানা হুমকি দেওয়া হয়েছে। ৩০টি ঘটনায় ৭০ জনকে হয়রানি করা হয়েছে। ১৯টি ঘটনায় অন্তত ২৭ জনকে আটক করা হয়েছে। ৯ টি ঘটনায় ১৭ জন পরিবারের সদস্য হামলার অথবা বাড়িঘর ধ্বংসের শিকার হয়েছেন। ছয়জনকে হত্যা করা হয়েছে।

তাছাড়া, ৫টি ঘটনায় ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত, দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়েছে। এসব ঘটনার বিভাগ ভিত্তিক হিসাবে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৫ শতাংশ, চট্টগ্রামে ১৪ শতাংশ, খুলনায় ১১ শতাংশ, রংপুর ও রাজশাহীতে ১০ শতাংশ করে, বরিশালে ৯ শতাংশ, ময়মনসিংহে ৬ শতাংশ এবং সিলেটে সবচেয়ে কম ৫ শতাংশ সাংবাদিক নিপীড়ন, হামলা, মামলা, হয়রানি, নির্যাতন, খুন কিংবা অন্যান্য ঘটনার শিকার হয়েছেন।

জাফর সাদিক বলেন, কর্তৃত্ববাদী শাসনে নানা নিবর্তনমূলক আইন, রাজনৈতিক স্বোচ্ছাচারিতা এবং সরকারি বিভিন্ন বাহিনীর মাধ্যমে অসংখ্য সাংবাদিক গুম, খুন, হেনস্থা, হয়রানি, মামলা কিংবা শারীরিক আঘাতের শিকার হয়েছে। কর্তৃত্ববাদের পতনের পরও এই ধারা থেমে যায়নি। যদিও হয়রানির শিকার সাংবাদিকদের একটি অংশ কর্তৃত্ববাদী শাসনের পক্ষভুক্ত কিংবা সুবিধাভোগী হিসেবে হেনস্থার শিকার হয়েছেন।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, এএফপির ঢাকা ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, সাংবাদিক- কথাসাহিত্যিক শাহনাজ মুন্নীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

1

ইমানদাররা ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মাওলানা মা

2

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

3

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

6

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

7

করপোরেট ফুটবলের প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

8

খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলে পৌঁছাল জাতীয় সংসদে

9

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

10

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

11

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

12

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

13

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

14

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

15

এআই যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ: শফি

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

18

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

19

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

20