ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে পারে

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।  

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। 

এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে বলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

1

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

2

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

3

নতুন রূপে অপু বিশ্বাস ‘দুর্বার’ এ থাকছে বড় চমক

4

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ বিএনপির স্থায়ী কমিটির সভা

5

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

6

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

7

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

8

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

9

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

10

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

11

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

12

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

13

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

14

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

15

মিরপুরে ইতিহাস রচনা, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতল ব

16

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

17

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

18

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

19

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

20