ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্লাহ

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমার মনে হয় যারা বর্তমানে আমলা রয়েছেন তারা বাস্তবতা ধারণ করতে পারছেন না। সময়কে পড়তে পারছেন না। 

সময়ের প্রয়োজন যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি মান্ধাতার আমলের সিস্টেমকে বলবৎ করার জন্য পশ্চাৎপদতা থাকে, তাহলে এ সময়কে আপনি কখনওই ধারণ করতে পারবেন না। 

আর আপনি যদি যুগকে ধারণ করতে না পারেন, তাহলে এই যুগে আমরা যারা আছি তাদের ক্রোধ অবশ্যই বিস্ফোরিত হবে।

২৬ অক্টোবর রোববার দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হাসনাত।

হাসনাত আবদুল্লাহ বলেন, পিএসসি চায় আর্থিক অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি। 

সব জায়গায় এরা একটা গুণ্ডামি চালায়, সব কিছুতে। প্রত্যেকটা ফাইল ওখানে দিন শেষে আটকায় দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কারের মধ্যে দিয়ে এসব জটিলতা নিরসনের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটির মধ্যে আমার এক ধরনের অনীহা পেয়েছি। আর এ ফাইলও জনপ্রশাসন মন্ত্রণালয়ের লেজুড় বৃত্তি, এই টেবিল থেকে ওই টেবিল, এটাও ছয় মাস লেগে যাবে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত, পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত। ৫ অগাস্টের পর কেউ সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকলে তা আমলারা।

হাসনাত বলেন, কিন্তু আমরা দেখতে পেরেছি জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির মধ্যে সমন্বয় নেই। চাকরি প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোট বুকের মধ্যে প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই।

অনেক আমলা নিজেরাই নিজেদের দুইটা তিনটা ‘পদোন্নতি দিয়েছেন’ অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, কিন্তু তাদের নোটবুকে চাকরি প্রার্থীদের নিয়ে কোন পরিকল্পনা নাই।

চাকরিপ্রার্থীদের নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজের দীর্ঘসূত্রিতা তুলে ধরে হাসনাত বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জুন মাসের ১৯ তারিখ ৪৩০টি পদের রিকুইজিশন দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল, যেটা ৪৪-এর জন্য। কিন্তু এর মধ্যে ৪৪ এর ফলাফল প্রকাশ হয়েছে, আবার পুনরায় ফলাফল প্রকাশিত হতে পারে। কিন্তু সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ৫ মাস সময় চলে গেছে। বিষয়টির সুরাহা হয়নি।

বিসিএসের বিষয়ে পিএসসির তরফ থেকে আন্তরিকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, চাকরি বিধি সংশোধন প্রয়োজন। যার এখতিয়ার রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে।

এর আগে সকালে চলমান বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে পিএসসিতে আসেন হাসনাত আবদুল্লাহ, দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। এনসিপির প্রতিনিধি দলের পক্ষ থেকে পিএসসির কাছে ১৫ দফা সুপারিশ তুলে ধরা হয়।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

3

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

4

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

5

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

6

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

7

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

8

সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রস্তুত ঐকমত্য কমিশন

9

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

10

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

11

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

12

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

13

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

14

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

15

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

16

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

17

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

18

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

19

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

20