ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

ওশান নিউজ প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলায় গুদামে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। 

আজ ১৩ ডিসেম্বর শনিবার ভোরে এই ঘটনা ঘটে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

এ সময় অফিসের দারোয়ান আগুন টের পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে আমাদের অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় জেলা নির্বাচন অফিস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

1

খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসায় পৌঁছাল

2

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

3

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

4

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আ

5

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

6

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

7

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

8

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

9

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

10

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

11

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

12

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়া

13

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

14

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

15

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

16

রাজশাহী-৬: বিএনপির আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিলেন

17

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

20