ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার নেতাকর্মীর যাত্রা

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাবেন। 

এ উপলক্ষে রাজশাহী থেকে ট্রেন, বাস, মাইক্রোবাস ও কার-এ করে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। যদিও রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন না থাকলেও বিভিন্ন ট্রেনের অতিরিক্ত বগি লাগানোর কথা জানিয়েছে রেলওয়ে।  

তবে রাজশাহী বিএনপির একটি সূত্র বলছে, রাজশাহী মহানগর ও জেলা থেকে প্রায় ৩৫-৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেকে নিজে নিজে আলাদাভাবে ঢাকায় গিয়েছেন বা যাচ্ছে। 

একইভাবে অনেকে ট্রেনে যাবেন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। 

এগুলো হলো- পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এছাড়া নাটোর-ঢাকার জন্য ট্রেনে অনুমদন চাওয়া হয়েছে; এখনও হয়নি। 

এসব ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিন হাজার। এদিন পাবনা-রাজশাহীর মধ্যে চলাচল করা ‘ঢালারচর এক্সপ্রেস’ ও রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচল করা ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। 

এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে যাবেন নেতাকর্মীরা। এছাড়া স্পেশাল ট্রেন ও ট্রেনের বগি বুকিং করা হয়েছে। অনেক নেতাকর্মী ইতোমধ্যে চলে গেছেন। যারা বাকি আছেন তারা আজ অথবা কাল যাবেন। 

আমাদের ধারণা  রাজশাহী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ রেলওয়ের একজন কর্মকর্তা জানায়, রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন নেই। 

তবে যে স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেগুলো আগামি বুধবার বিভিন্ন সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কোন কোন ট্রেন বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা ২ হাজার ৫০৮ জন। এর বেশিও যাত্রী যাওয়া আসা করতে পারেন।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহী-৬ আসন থেকে ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। সবচেয়ে বেশি এই আসন থেকে যাবে। এছাড়া রাজশাহীর সব উপজেলা থেকে সবমিলে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাবেন। বাস যাবে, মাইক্রোবাস যাবে, ট্রেনের টিকিট কাটা হয়েছে। অনেকে ট্রেনে যাবেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে (জিএম) ফরিদ আহমেদ বলেন, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এরমধ্যে পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা- ঢাকা রয়েছে। 

এছাড়া নাটোর-ঢাকার ট্রেনে অনুমদন চাওয়া হয়েছে, এখন ও হয়নি। আর রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

1

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

2

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

3

রক্ষণাবেক্ষণ কাজে আজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

4

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

5

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

6

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

7

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

8

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

9

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

10

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

11

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

12

গুম ও শতাধিক হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবির

13

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

14

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

15

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

16

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

17

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

18

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

19

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

20