ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

ওশান নিউজ ডেস্ক : বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

আজ মঙ্গলবার (২১ আগস্ট) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলামের বাড়ি নড়াইলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচ মাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলেন হেলপার ও চালক।

সেসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হন দুই গাড়ির চালক ও যাত্রীসহ পাঁচজন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার এস আই ইয়াছির আরাফাত জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

1

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

2

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

3

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

4

২০২৬–২০২৮ মেয়াদে জামায়াতের হাল ধরলেন ডা. শফিকুর রহমান

5

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

6

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

7

রক্ষণাবেক্ষণ কাজে আজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

8

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

9

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

10

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

11

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

12

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

13

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

14

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

15

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

16

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

17

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

18

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‍্

19

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

20