ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে সম্মাননা

ওশান নিউজ প্রতিবেদক : নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' প্রতিপাদ্যে জেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৬ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার দূরদর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মুন্সি ফিরোজা সুলতানা, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা হাবিবুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি অংশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এসময় সফল নারী (অর্থনীতি) ফারজানা ববি বিশ্বাস, (শিক্ষা ) রুপালী খাতুন, (সফল জননী) লতিফা বেগম, (জীবন সংগ্রামে জয়ী) শারমিন সুলতানা, (সমাজ উন্নয়নে অবদান) ফেরদৌসী বেগম ও (সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী) রেহেনা খাতুনকে 'অদম্য নারী' সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে সম্মানিত নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

1

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

2

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

3

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

4

জাতীয় সংসদ নির্বাচনের পরই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

5

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

6

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

7

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

8

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

9

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

10

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

11

মানবিক বাংলাদেশ গড়তে কোরআনের নির্দেশনা ছাড়া কোনো বিকল্প নেই:

12

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

13

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

14

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

15

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

16

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

17

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

18

পাপের জন্ম, প্রতিশোধের প্রজ্বলন রোমহর্ষক এক গল্প আজ থেকে স্ট

19

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

20