ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেটে তৃতীয় বারের চ্যাম্পিয়ন চ্যানেল 24। শিরোপা নির্ধারণী ফাইনালে চ্যানেল আইকে ৪ উইকেটে হারিয়েছে দেশের জনপ্রিয় এই সংবাদ মাধ্যমটি। 

ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার আদ-দ্বীন সজীব। ২৪ নভেম্বর সোমবার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে চ্যানেল আই। 

জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে শিরোপা উৎসবে মাতেন চ্যানেল 24 এর খেলোয়াড়রা। ৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেয় চ্যানেল 24 এবং চ্যানেল আই। যেখানে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে দরকার ছিল এক রান। বাউন্ডারি মেরে চ্যানেল 24 কে বিজয় উল্লাসে ভাসান শফিকুল ইসলাম সবুজ।

চ্যানেল 24 এর পক্ষে ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন সজীব। আর পুরো টুর্নামেন্টে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন চ্যানেল আইয়ের অলরাউন্ডার নীলাদ্রি শেখর। 

তিনি সর্বমোট ২৫৪ রান ও ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য সিরিজ হন। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি, মেডেল এবং অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া, সুমন চৌধুরী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সভাপতি রেজওয়ান-উজ জামান রাজীব, চ্যানেল 24 এর নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম এবং ডিজিটাল হেড রাজিব খান।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

1

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

2

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

3

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

6

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

7

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

8

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

9

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

10

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

11

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

12

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

13

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

14

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

15

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

18

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিই

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

20