ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

ওশান নিউজ প্রতিবেদক :  জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন ছাত্র-জনতা। 

কেউ মিছিল সহকারে কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।  

আজ  ১৯ ডিসেম্বর শুক্রবার  সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন।

শনিরআখড়া থেকে এসেছেন মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। ওসমান হাদির মত দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।   

রাজধানীর রামপুরা থেকে শাহবাগে এসেছেন ইমরুল কায়েস। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব। হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।  

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। 

১৮ ডিসেম্বর  বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। 

ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

1

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

2

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

3

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি জামায়াতসহ আট দলের

4

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

5

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

6

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

7

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

8

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

9

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

10

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

11

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

12

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

13

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

14

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

15

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

16

টিএফআই সেল গুম‑নির্যাতন মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট

17

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

18

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

19

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

20