ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

ওশান নিউজ প্রতিবেদক : নতুন আপডেটের মাধ্যমে ক্যাসপারস্কি তাদের ক্রস-প্ল্যাটফর্ম এক্সটেনডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স সক্ষমতা আরও উন্নত করেছে। এখন এটি একাধিক প্ল্যাটফর্মে কাজ করতে পারে, নিরাপত্তা সেটিংস নিয়ন্ত্রণ আরও সহজ হয়েছে, এবং একইসাথে নেটওয়ার্ক কার্যক্রম সম্পর্কে জানা-বোঝাও অনেক সহজ হয়েছে। 

ক্যাসপারস্কির মতে, এই পরিবর্তনগুলো দ্রুত হুমকি শনাক্ত করতে, সহজে সিস্টেম পরিচালনা করতে এবং কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

ক্যাসপারস্কি আইসিএস সার্ট এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের শেষ ছয় মাসে ২০.৫% আইসিএস কম্পিউটারে (শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত) ক্ষতিকর অবজেক্ট ব্লক করা হয়েছে। এ থেকে বোঝা যায়, শিল্পখাতে সাইবার ঝুঁকি দ্রুত বাড়ছে। এই ঝুঁকি মোকাবেলায় ক্যাসপারস্কি তাদের প্রধান সল্যুশন ক্যাসপারস্কি ইন্ডাসট্রিয়াল সাইবার সিকিউরিরটি (কেআইসিএস) প্ল্যাটফর্মকে আরও উন্নত করেছে। এই প্ল্যাটফর্মটি একটি এক্সডিআর-ভিত্তিক সল্যুশন, যা শিল্প প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুরক্ষিত রাখে।

নতুন সংস্করণে লিনাক্স নোড সাপোর্ট, উন্নত ইন্সিডেন্ট অ্যানালাইসিস টুল এবং আরও বিস্তৃত এক্সডিআর সক্ষমতা যোগ করা হয়েছে। এছাড়া এতে দ্রুত সেটআপের জন্য প্রস্তুত কনফিগারেশন টেমপ্লেট, এজেন্টলেস পোলিং ও লগ অ্যানালাইসিস-এর মাধ্যমে পিএলসি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া এবং সিমেন্স ও মোক্সা-র মতো ডিভাইসের জন্য বর্ধিত সাপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও নতুন ডিভাইস-সেন্ট্রিক পদ্ধতি নেটওয়ার্ক পর্যবেক্ষণকে আরও শক্তিশালী করেছে, আর আংশিক স্বয়ংক্রিয় ডেটা সংগ্রহ ব্যবস্থা সিস্টেমের স্থিতিশীলতা ও কাজের দক্ষতা বাড়িয়েছে। সব মিলিয়ে এই আপডেটগুলো শিল্প প্রতিষ্ঠানগুলোকে দ্রুত হুমকি শনাক্ত করতে, ডাউনটাইম কমাতে এবং ক্রমবর্ধমান সাইবার চ্যালেঞ্জের মধ্যেও নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম বজায় রাখতে সহায়তা করবে।

ক্যাসপারস্কির ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি প্রোডাক্ট লাইনের প্রধান আন্দ্রে স্ত্রেলকভ বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের আইটি ও ওটি উভয় ক্ষেত্রে আরও শক্তিশালী ও সমন্বিত সিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা। কেআইসিএস-এর সর্বশেষ সংস্করণে এমন কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে, যা শিল্প নেটওয়ার্কের নিরাপত্তা, দৃশ্যমানতা এবং ব্যবস্থাপনা আরও উন্নত করেছে। 

এই নতুন সক্ষমতা প্রতিষ্ঠানগুলোকে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে এবং নতুন ধরনের সাইবার হুমকির প্রতি দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে সাহায্য করবে। আমাদের উদ্দেশ্য হলো শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য আরও স্মার্ট ও নতুন নতুন সাইবার হামলার কার্যকর সমাধান প্রদান করা, যা তাদের কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখবে এবং সামগ্রিক সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

2

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

3

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

4

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

5

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

6

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

9

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

10

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

11

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্

12

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

13

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

14

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

15

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

16

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

17

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

18

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

19

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

20