ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল স্যামসাং

ওশান নিউজ প্রতিবেদক : দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটি ব্র্যান্ডটির বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ও গ্যালাক্সি এআই ইকোসিস্টেমের নতুন সংযোজন। দুর্দান্ত ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২৫ এফই তুলনামূলক সাশ্রয়ী দামে আরও বেশি ব্যবহারকারীর জন্য প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে।      

ব্যবহারীরা যেন অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করেন, এজন্য গ্যালাক্সি এস২৫ এফই -তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। আর্মার অ্যালুমিনিয়াম ২ ফ্রেমে তৈরি এই ডিভাইসটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম। দীর্ঘস্থায়ী ব্যবহার ও নান্দনিক ডিজাইনের চমৎকার সমন্বয় থাকার জন্য ফোনটির ব্যবহারকারীদের কোন বিষয়েই ছাড় দিতে হবে না।        

যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য গ্যালাক্সি এস২৫ এফই -তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ৩এক্স অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা। সুপার এইচডিআর ভিডিও মোড ও নাইটোগ্রাফি ফিচার থাকার কারণে স্মার্টফোনটি দিয়ে কম আলোতেও প্রাণবন্ত ছবি তোলা যাবে। পাশাপাশি, এআই এডিটিং, জেনারেটিভ এআই, ফটো অ্যাসিস্টসহ নানা এআই টুললের মাধ্যমে ব্যবহারকারীরা চলার পথে বা ব্যস্ততার মধ্যেও চমৎকার সব ছবি তুলতে পারেন। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ২৪০০ প্রসেসর, সাথে আছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও, রয়েছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং ২.০, ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার। সব মিলিয়ে গ্যালাক্সি এস২৫ এফই মাল্টিটাস্কিং, গেমিং ও এআই ফিচার স্মার্টফোন ব্যবহারে নিশ্চিত করবে অনন্য পারফরমেন্স, দুশ্চিন্তাহীন পাওয়ার ম্যানেজমেন্ট।

উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “ফ্ল্যাগশিপ ফোনের উদ্ভাবনকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে বিশ্বাস করে স্যামসাং। গ্যালাক্সি এস২৫ এফই স্যামসাংয়ের সে লক্ষ্যেরই প্রতিফলন। শক্তিশালী পারফরমেন্স, এআইনির্ভর ফিচার ও আকর্ষণীয় ডিজাইন, সব মিলিয়ে স্মার্টফোনটি পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য তৈরি।      

নেভি ও জেট ব্ল্যাক, এ দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২৫ এফই। আধুনিক নকশা, দীর্ঘস্থায়ী ব্যবহারের প্রতিশ্রুতি ও শক্তিশালী পারফরমেন্স ব্যবহারকারীদের দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা এবং এ সবই থাকছে আরও সাশ্রয়ী মূল্যে। ফোনটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৯৯,৯৯৯ টাকা। তবে প্রমোশনাল ক্যাম্পেইনের সময় ১০,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৮৯,৯৯৯ টাকায়। এছাড়া, গ্রাহকরা আলাদাভাবে ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ এবং ২য় বছরের ওয়ারেন্টি প্রিমিয়াম নিতে পারবেন ২,৮০০ টাকায়। ৬ মাসের ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ ক্যাম্পেইন প্রিমিয়াম পাওয়া যাবে ১,৬০০ টাকায়।                                            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

1

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

2

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

3

কবি নজরুল ইসলামের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

4

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

5

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

6

পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন, ১৭ জন উদ্ধার

7

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

8

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

9

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

10

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

11

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

12

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

13

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

14

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

15

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

16

ফিলিস্তিনে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন: নিহত এক লাখের বেশি

17

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

18

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

19

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

20