ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ সেলসিয়াস

ওশান নিউজ ডেস্ক : দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ভোরের ঠান্ডা বাতাসে কুয়াশা তেমন না থাকলেও তাপমাত্রা আবারও নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই তীব্র পার্থক্যই শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, রাত বাড়লেই ঠান্ডা বাড়ে। সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নভেম্বর মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভা

1

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

2

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

3

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

4

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূল

5

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

6

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

7

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

8

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

9

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

10

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

11

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

12

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

13

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

14

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

15

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

16

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

17

এআই যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ: শফি

18

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

19

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

20