ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের মতবিনিময়

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

বৈঠকে নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার ২২ ডিসেম্বর বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ও রাজনৈতিক এবং প্রেস ও তথ্য বিভাগের প্রধান বাইবা জারিন। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। 

সাক্ষাৎকালে মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এছাড়াও বাহিনীর প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতির বিষয়গুলো উপস্থাপনের পর ইইউ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় বাহিনীর সদস্যদের সক্ষমতা উন্নয়ন, পেশাদারিত্ব বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিতকরণে গৃহীত বহুমাত্রিক উদ্যোগ তুলে ধরা হয়। 

এ প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি, সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণ কাঠামো, টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বাহিনীর প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ বিশেষ গুরুত্ব পায়।

বাহিনীপ্রধান রাষ্ট্রদূতকে অবহিত করেন, আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষ, আত্মনির্ভরশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাহিনী ব্যাপক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

এসব উদ্যোগের ফলে প্রশিক্ষিত সদস্যদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন।

পাশাপাশি বাংলাদেশ আনসার-ভিডিপি ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্ভাবনাকে আরও ফলপ্রসূভাবে কাজে লাগানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাহিনীর সামগ্রিক কার্যক্রম, পেশাদারিত্ব এবং উন্নয়নমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

1

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

2

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

3

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

4

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

5

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

6

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

7

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

8

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

9

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

10

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

11

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

12

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

13

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

14

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

15

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান

16

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

17

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

18

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

19

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

20