ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

ওশান নিউজ প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। 

বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের চলমান তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তুরস্কের এই সহায়তা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের প্রতিফলন। 

বিমান নিরাপত্তা ও জরুরি পদক্ষেপে তুরস্কের দক্ষতাকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে তুরস্কের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সরকার গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের জন্য উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল।

ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একই দিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। 

কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, করণীয় নির্ধারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

1

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

2

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

3

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

4

কমিশনের প্রতিবেদন: বিডিআর হত্যাযজ্ঞে আ.লীগের সম্পৃক্ততা, তাপ

5

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

6

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

7

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

8

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

9

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

10

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছ

11

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

12

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

13

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

14

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

15

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

16

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

17

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

18

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

19

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

20