ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো

1

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

4

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

5

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

6

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

7

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

8

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

9

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

10

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, সবকিছু চলবে কুরআনের আইনে: মুজি

11

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

12

একনেক সভায় ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি

13

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

14

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

15

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

16

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

17

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

18

গণঅভ্যুত্থান মামলায় সাবেক আইজিপি মামুনের ৫ বছরের সাজা: খালাস

19

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

20