ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

ওশান নিউজ প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে পে-কমিশন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে।

এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে কয়েকটি বড় পরিবর্তন আনার সুপারিশ করেছে: ১. বর্তমানে সর্বনিম্ন বেতন (গ্রেড ২০) ৮,২৫০ টাকা। 

তারা এটি বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। ২. গ্রেড সংখ্যা হ্রাস: বর্তমানে থাকা ২০টি গ্রেডের সংখ্যা কমিয়ে ১২টি করার সুপারিশ করা হয়েছে। 

৩. বেতন বৈষম্য হ্রাস: বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে।   

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেননিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল নির্ধারিত হওয়ার কথা থাকলেও ২০২০ ও ২০২৫ সালে তা হয়নি। 

ফলে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, পে-কমিশন সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তাদের প্রতিবেদন জমা দেবে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই বেতন কাঠামো কার্যকর হতে পারে এবং সরকারি চাকরিজীবীরা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

3

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

4

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

5

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

6

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

7

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

8

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী

9

রাজশাহীতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে ওশান ডেইরি’র গর্বিত নতুন যাত

10

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

11

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

12

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

13

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

14

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার

15

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

16

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

17

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্মরণীয়: প্রধান উপদেষ্টা

19

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

20