ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ বাবু বজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা।

আজ ১৩ ডিসেম্বর শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

1

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

2

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

3

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

4

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

5

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

6

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

7

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

8

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

9

সাবা দেখুন মন উষ্ণ হয়ে যাবে : মেহজাবীন চৌধুরী

10

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

11

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

12

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

13

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

14

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

15

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

16

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

17

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

18

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

19

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক টানাপড়েনপূর্ণ: পররা

20