ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রস্তুত ঐকমত্য কমিশন

ওশান নিউজ প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেবে। 
এ কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন। আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

1

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

2

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

3

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

6

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

7

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

8

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

9

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

10

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

11

হাসিনা–কামালকে দেশে ফেরাতে আইসিসির সহায়তা নেওয়ার কথা ভাবছে স

12

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

13

মেট্রোরেল এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু

14

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

15

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

16

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

17

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

18

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

19

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

20